× Banner
সর্বশেষ
প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -অর্থমন্ত্রী দেশে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানে চূড়ান্ত করা হয়েছে -সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক

চীন ম্যাগনেট না দিলে তাদের পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
বড় হামলার হুশিয়ারি

যদি চীন যথেষ্ট ম্যাগনেট না দেয়, তবে তাদের পণ্যে ২০০ শতাংশ কিংবা তারও বেশি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প এ মন্তব্য করেন।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার কেনার ঘোষণা দেওয়া হয়েছে। ইন্টেলসহ প্রযুক্তি খাত ব্যাপকভাবে চীনা ম্যাগনেট ও বিরল খনিজ উপাদানের ওপর নির্ভরশীল।

চীন বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপ, স্মার্টফোনসহ আধুনিক প্রযুক্তিপণ্যে অপরিহার্য।

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। তবে চীনা কাস্টমসের তথ্যে দেখা যায়, জুলাই মাসে দেশটির বিরল খনিজ রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে—জুনের তুলনায় ৪ হাজার ৭০০ টন বেশি।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে দীর্ঘদিন ধরে শুল্ক বিরোধ চলমান। চলতি মাসের শুরুতে সমঝোতার ইঙ্গিত মিললেও ট্রাম্পের নতুন হুমকি পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করছে।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে চীনা পণ্যে শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছেন। এই আদেশ না হলে শুল্কের হার ১৪৫ শতাংশে পৌঁছাত।

এর আগে, মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় এসেছিল যে, শুল্ক হার ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনা হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

সব মিলিয়ে, ট্রাম্পের নতুন হুমকি চীন-আমেরিকা বাণিজ্যযুদ্ধকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


এ ক্যটাগরির আরো খবর..