× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ডেস্ক

পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর চালু করতে পেরে আনন্দিত পাকিস্তান

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর

‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ চালু করতে পেরে আনন্দিত পাকিস্তান। এ প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) পাকিস্তানের পক্ষ থেকে তিনি এমন ঘোষণা দেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বৃত্তির এক-চতুর্থাংশ চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হবে। এছাড়াও একই সময়ে ১০০ জন বাংলাদেশি সরকারি কর্মচারীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাকিস্তান কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তি পাঁচ থেকে বাড়িয়ে ২৫ করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে গত ২৩ আগস্ট ঢাকায় এসেছেন।


এ ক্যটাগরির আরো খবর..