× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

ডেস্ক

একজোট হচ্ছে ট্রাম্প বিরোধী ব্রিকস

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
Anti-Trump BRICS

আমেরিকার বিপক্ষে গঠিত আন্তর্জাতিক জোট ব্রিকসের সদস্য পদে রয়েছে ভারত, চীনও ব্রাজিল। এই তিন দেশকেই নিজের শুল্কবাণে বিঁধবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও ব্রাজিল দুই দেশের ওপরই ৫০ শতাংশ করে শুল্ক চাপালেও চিনের ওপর এখনও সেইভাবে করের বোঝা চাপাতে পারেনি ট্রাম্প। মনে করা হচ্ছে এই আবহেই ট্রাম্প বিরোধী ব্রিকস-এর সদস্য দেশগুলি একজোট বাঁধছে। ভারতীয় পণ্যের জন্য আগেই নিজেদের পথ প্রশস্ত করেছে রাশিয়া ও চীন। আর এবার চীনও সয়াবিন আমদানির জন্য বিকল্প হিসেবে ব্রাজিলের দিকেই ঝুঁকতে শুরু করেছে।

বিশ্বের বৃহত্তম সয়াবিন আমদানিকারক দেশ হল চীন। আমেরিকা থেকে থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে তারা সয়াবিন আমদানি করে থাকে। চীনের শুল্ক দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই পর্যন্ত আমেরিকা থেকে ৪.২ লক্ষ টন সয়াবিন আমদানি করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১১.৪৭ শতাংশ কম। আরও চাঞ্চল্যকর তথ্য—সেপ্টেম্বর ও অক্টোবরের জন্য এক টন সয়াবিনের বরাতও দেওয়া হয়নি। এর পরিবর্তে ব্রাজ়িলের রাজধানী ব্রাসিলিয়ায় বিশাল পরিমাণে বরাত যাচ্ছে। সয়াবিন রপ্তানির এই ধাক্কায় মার্কিন কৃষক সমাজে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, কৃষকদের একাংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে সতর্ক করেছেন— “আমাদের সবচেয়ে বড় গ্রাহকের সঙ্গে বাণিজ্য বিরোধ চলতে থাকলে আমরা টিকতে পারব না।”

কিছুদিন আগে ট্রাম্প নিজে মন্তব্য করেছিলেন, চীনকে আমেরিকা থেকে আরও বেশি সয়াবিন কিনতে হবে। তিনি মনে করিয়ে দিয়েছিলেন, দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর অন্যতম উপায় সয়াবিন বাণিজ্য। কিন্তু তার পরেও আমদানির বরাত কমতে থাকায় মার্কিন কৃষকদের ক্ষতির আশঙ্কা বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, ব্রাজ়িলের দিকে এই আমদানি ঝোঁক শুধু বাণিজ্য নয়, বিশ্ব রাজনৈতিক কৌশলও। ব্রিক্‌স জোটকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় চীনধীরে ধীরে আমেরিকার উপর নির্ভরশীলতা কমাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..