× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক

নারায়ন দেবনাথ

আমেরিকার রক্ত চক্ষুকে উপেক্ষা করে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে এগিয়ে যাচ্ছে ভারত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
আমেরিকার রক্ত চক্ষুকে উপেক্ষা

যুদ্ধ বন্ধের নামে রাশিয়ান তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা চেয়েছিল ভারতকে বাগে আনতে। কিন্তু আমেরিকা কিছুতেই ভারতকে পদানত করতে পাচ্ছেনা। ভারত এখন আর পরমুখাপেক্ষী কোন দেশ নয়। এটাই নুতন ভারত। এ ভারতকে প্যাচে ফেলে আটকে রাখা খুব কঠিন। সারা পৃথিবীতে ভারতই একমাত্র দেশ যারা আমেরিকার রক্ত চক্ষুকে উপেক্ষা করে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে এগিয়ে যাচ্ছে।
রাশিয়ান তেল আরো সস্তা হয়ে গেল। আমেরিকান শুল্ক আরোপে ভারতীয় অর্থনীতি যাতে দুর্বল না হয়ে পড়ে তারজন্য রাশিয়া ভারতীয় তেলের উপর আরও ৫% দাম কমিয়ে দিল।
শতাব্দী প্রাচীন বন্ধুত্বকে গুরুত্ব দিয়ে রাশিয়ার এই সিদ্ধান্ত নজিরবিহীন। আমেরিকার চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া ভারতে তেল সরবরাহ অব্যাহত রাখবে। এখন থেকে রাশিয়া থেকে আমদানিকৃত তেল বাজার দর থেকে ৫% কমে পাবে। ভারত আমেরিকার শুল্কারোপে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রাশিয়ার সাথে আলোচনা করে এই ছাড় আদায় করেছে। যতই দিন যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ততই টের পাচ্ছেন ভারতের পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধিয়ে আমেরিকার একচ্ছত্র অধিপত্য প্রশ্নের সম্মুখীন।
বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ভারতকে উপেক্ষা করার ক্ষমতা কারো নেই। আমেরিকার শুল্কারোপের পর ভারত শুধু বলেছিন এটি অন্যায় এবং অন্যয্য। তারপর ভারত আর প্রকাশ্যে একটি কথাও বলেনি। কিন্তু ভারতের দুই চানক্য এস জয়শঙ্কর এবং অজিত ডোবাল বেরিয়ে গেলেন রাশিয়া। যার ফলশ্রুতিতে তেলের দামের উপর এই ছাড়। এই জন্যই ভারতকে চানক্যের দেশ বলা হয়।
ভারত রাশিয়ার শতাব্দী প্রাচীন বন্ধু। ৫০% শুল্ক আরোপের ফলে ভারতীয় ব্যবসায়ীরা বিপুল ক্ষতির আশঙ্কা করছিলেন কিন্তু বিপদের সময় রাশিয়া প্রকৃত বন্ধুর মতোই এগিয়ে এসেছেন। যেভাবে আমেরিকা ভারতের উপর চাপ প্রয়োগ করছিল তাতে বন্ধু হিসাবে রাশিয়ারও কিছু কর্তব্য থাকে।
রাশিয়া শুধু তেলের দামের উপর ছাড় দেয়নি ভারতের জন্য দেশের বাজার খুলে দিল রাশিয়া। মস্কো জানিয়েছে আমেরিকার বাজারে পন্য পাঠাতে ভারতের যদি সমস্যা হয় সেক্ষেত্রে রাশিয়ার বাজার তাদের জন্য উন্মুক্ত।
ভারতের জন্য এটি একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি। রাশিয়ার বন্ধুত্বের উপর ভারতের আস্থা রয়েছে। রাশিয়া পরিস্কার জানিয়ে দিয়েছে আমরা আত্মবিশ্বাসী বহিরাগত চাপ সত্ত্বেও ভারত রাশিয়া জ্বালানী সহযোগিতা অব্যাহত থাকবে।
ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে নিজের চাহিদা মিটিয়ে বাড়তি তেল বহির্বিশ্বে বিক্রি করে মুনাফা করে। এতে আমেরিকার ফেটে যাচ্ছে। অর্থাৎ যে করেই হোক ভারতের অর্থনীতির অগ্রগতি আটকে দিতে হবে। প্রতি বছর ভারতের তেলের চাহিদা বাড়ছে ফলে তেলের সরবরাহ ও বাড়ছে। তাতে পারস্পরিক সহযোগিতা এবং পরস্পর পরস্পরের প্রতি কতটা পরিপূরক তা দিনদিন আরও পরিস্কার হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..