× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

রোনালদোই ফেবারিট নেইমারের চোখে

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: এবারের ব্যালন ডি’অরের জন্য অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সেলোনা তারকা নেইমারও ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য রোনালদোকেই ফেবারিট মানছেন।

২০১৫-১৬ মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতানোর অন্যতম কারিগর রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে বড় সাফল্য না পাওয়ার আক্ষেপটাও ঘুচিয়েছেন ফ্রান্সে অনুষ্ঠিত এবারের ইউরো জিতে।

এক মৌসুমে দুটি বড় শিরোপাই ব্যালন ডি’অরের জন্য রোনালদোকে এগিয়ে রাখছে বলে মনে করছেন নেইমার, ‘ব্যালন ডি’অরে দৌড়ে শিরোপা জয় বড় ভূমিকা রাখে। রোনালদো চ্যাম্পিয়নস লিগের সঙ্গে সঙ্গে ইউরোও জিতেছে। আমার মনে হয় সেই এখন সবচেয়ে ভালো অবস্থায় আছে।’

এই প্রথম প্রাণ খুলে রোনালদোর প্রশংসাও করলেন নেইমার, ‘রোনালদো একজন গ্রেট খেলোয়াড়। এটা মানতে আমার কোনো আপত্তি নেই।’

২০১৪-১৫ মৌসুমে বার্সার হয়ে ট্রেবল জিতে গতবার পঞ্চববারের ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। পুরস্কারটা তিনবার জিতেছেন রোনালদো। এ বছর জিতে মেসির সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ সিআর-সেভেনের সামনে।


এ ক্যটাগরির আরো খবর..