× Banner
সর্বশেষ
আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ধনতলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

 রাজিউর রহমান জেহাদ রাজু, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ধনতলা দোলুয়া স্কুল মাঠে গতকাল রবিবার বিকাল ৩ঘটিকার সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান এলজিএসপি-২ প্রকল্পের আওতায় স্কুল ব্যাগ বিতরণ এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মা সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, বিশেস অতিথি হিসেবে উপস্থিত ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার আবু হারেছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক লিঃ দিনাজপুর শাখার জোনাল অফিসার উপ-মহাব্যবস্থাপক রবিউল হাসান, এছাড়া উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, রুপালী ব্যাংক বালিয়াডাঙ্গী শাখার ব্যবস্থাপক মাসুদ রানা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ধনতলা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী, চাড়োল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী প্রমুখ। মা সমাবেশে ৪ হাজার মা  উপস্থিত ছিলেন। ৮টি স্কুলের উপবৃত্তি প্রদান কার্ড ও শিওর ক্যাশের মাধ্যমে উপস্থিত ৬জন মা কে উপবৃত্তি টাকা প্রদান করা হয়। আর তিনটি স্কুলে এলজিএসপি-২ প্রকল্পের আওতায় স্কুলের ৬জন শিশুকে ব্যাগ প্রদান করেন প্রধান অতিথি।


এ ক্যটাগরির আরো খবর..