× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ, বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির ম্যাচ দিয়েই দলের দুর্বলতা ও শক্তিমত্তার জায়গাগুলো খুঁজে বের করতে চান হেড কোচ সাইফুল বারী টিটু। প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও জয় তুলে নিতে চায় বাংলাদেশ।

আজ ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত নয়টায় স্বাগতিক বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

গতকাল বাহরাইনের তীব্র গরমেও থেমে ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কন্ডিশনিং ক্যাম্প। তৃতীয় দিনের মতো অনুশীলন সারে লাল-সবুজের প্রতিনিধিরা। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতিতে কোনো ঘটতি রাখতে চান না পিয়াস নোভারা। যার অংশ হিসেবে এই ম্যাচ, আরেকটি হবে ২২ আগস্ট।

বাহরাইনের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে আশাবাদী সাইফুল বারী টিটুর শিষ্যরা। যদিও বাহরাইনের বৈরী আবহাওয়া কিছুটা ভুগিয়েছে বাংলাদেশের যুবাদের। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন তপু-তানিন সালিকরা। ইনজুরির কারণে এই ম্যাচে আবাহনীর শেখ মোরসালিনকে পাচ্ছেন না কোচ। কোচ বলেছেন, ‘মোরসালিন সম্ভবত খেলবে না। ওর একটু ইনজুরি ছিল, আবাহনীর হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে গিয়ে ওই চোট পায়।’

ম্যাচের আগে শিষ্যদের সঙ্গে বিল্ড আপ ফুটবল ও ফিনিশিং নিয়ে কাজ করেছেন সাইফুল বারী। এছাড়া বাহরাইনের হাই প্রেসিং ফুটবলের বিপক্ষে কীভাবে নিজেদের ডিফেন্স সামাল দেবেন আকাই-জায়ানরা, তা নিয়েও হয়েছে বিশেষ সেশন।


এ ক্যটাগরির আরো খবর..