× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
কোটালীপাড়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

আজ শনিবার কোটালীপাড়া কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দির কমিটির আয়োজনে মন্দির অঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দির কমিটির সভাপতি প্রফেসর গৌরাঙ্গলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, রাধা-মদনগোপাল নামহট্ট মন্দিরের সভাপতি চক্রপানী কেশব দাস, সুখরঞ্জন হীরা, কৃষ্ণকান্ত সরকার, ক্ষিতিশ চন্দ্র রায় ও সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস প্রমূখ বক্তব্য রাখেন।

এর আগে ঘাঘর বাজার থেকে ইসকন কোটালীপাড়া একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সহকারে কৃষ্ণ ভক্তবৃন্দ এ ধর্মীয় আলোচনা সভায় এসে অংশগ্রহণ করেন।

অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উনশিয়া ভট্টের বাগান মন্দির কমিটির আয়োজনে ভাগবত পাঠ ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..