× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

পিআইডি

রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি হয় -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ

রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি হয়। এটি কেবল মানুষের জীবনই বাঁচায় না, এটি দাতার শরীরের জন্যও উপকারী। বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বিকালে সিলেটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খিদমাহ ব্লাড ব্যাংকের আয়োজনে ‘রক্তবন্ধন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংগঠনটির ১০ বছরপূর্তি উপলক্ষ্যে এ সেমিনার আয়োজন করা হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, দুর্ঘটনা, অপারেশন, প্রসবকালীন জটিলতা, থ্যালাসেমিয়া বা ক্যান্সার রোগীদের প্রায়শই রক্তের প্রয়োজন হয়। যেকোনো জরুরি পরিস্থিতিতে রক্তের প্রয়োজনে ব্লাডব্যাংকগুলো মানুষের পাশে দাঁড়ায়। এরূপ মানবিক কাজে সকলকে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রক্তদান একটি মহৎ, নিরাপদ ও সামাজিক গঠনমূলক কাজ। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বন্ধন সূদৃঢ় হয় এবং সহমর্মিতার পরিবেশ তৈরি হয়। রক্তদান ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সওয়াবের কাজ যদি তা মানবতার কল্যাণে ও শরিয়তের নির্ধারিত সীমারেখার মধ্যে থেকে করা হয়। এটি একপ্রকার ইবাদতের পর্যায়েও আসতে পারে যদি তা নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়।

উল্লেখ্য, খিদমাহ ব্লাড ব্যাংক এ পর্যন্ত ১৭ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীদের কাছে পৌঁছে দিয়েছেন।

মাওলানা আবদুর রহমান কফিলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান ও বিশিষ্ট লেখক মাওলানা শরিফ মুহাম্মদ প্রমূখ বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..