× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ডেস্ক

এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে -গয়েশ্বর রায়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
গণতন্ত্র হাতের নাগালের বাইরে

এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। আমরা বিশ্বাস করতে চাই নিবর্বাচন হবে। তবে, ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপলটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সতর্ক থাকবো। কারো পাতা ফাঁদে পা দেবো না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, খালেদা জিয়া জাতির অভিভাবক হয়েছেন। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, লড়ে যাচ্ছেন গণতন্ত্রের জন্য। বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতেন না, আমরাই করতাম।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশে আবারও গণতন্ত্রের সূচনা হবে বলেও মন্তব্য করেন এই নেতা।

খালেদা জিয়ার জেল জীবনে নিপীড়নের সঙ্গে যারা জড়িত তাদের বিচার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে নেতাকর্মীদের কথা বিবেচনা করে ২০০৮ সালে নির্বাচনে যেতে হয়েছিল বেগম জিয়াকে।


এ ক্যটাগরির আরো খবর..