× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
পায়ের রগ কর্তন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামে আব্দুল জলিল মোল্লা (৭০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার রাত ৮ টার দিকে গ্রামের লাঙ্গলবাধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল জলিল মোল্লা ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে। সে লাঙ্গলবাঁধ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

আহতের স্বজনরা জানায়, বুধবার রাত ৮ টার দিকে জলিল মোল্লা লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথে লাঙ্গলবাধ বাজার এলাকার সাকোর কাছে পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের বিএনপি নেতা হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মন্ডল, শাহীন চুন্নুসহ আরও কয়েকজন তার উপর হামলা চালায়। হামলাকারীরা জলিল মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পায়ের রগ কেটে যাওয়ায় বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে চিকিৎসক।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, জলিল মোল্লা নামের একজন আহত হয়েছে শুনেছি। কিন্ত তাদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..