× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

জন্মের এক ঘণ্টার মধ্যে নবজাতক কে মায়ের দুধ খাওয়ান

SDutta
হালনাগাদ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:  নবজাতক কে মায়ের দুধ পান কমিয়ে দিলে শিশু অপুষ্টি, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যে শিশুকে স্তন্যপান না করালে মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায় বলে জানিয়েছেন শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) পরিচালক ও বিএনএফ মহাসচিব অধ্যাপক ডা. মজিবুর রহমান। এক ঘণ্টার মধ্যে নবজাতককে মায়ের দুধ পান করান। এর বিকল্প কোনো ওষুধ এখনো বের হয়নি। হবেও না।

বুধবার (১৩ আগস্ট) বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নিওনেটাল ফোরাম (বিএনএফ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মায়ের প্রথম দুধ শিশুর জন্য প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে। এতে থাকে অ্যান্টিবডি, প্রোটিন, ভিটামিন ও মিনারেল যা নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া শিশুর বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা দেয়। ভবিষ্যতে ডায়াবেটিস ও স্থূলতা হওয়ার ঝুঁকি কমায়।

অধ্যাপক ডা. মজিবুর রহমান জানান, মাতৃদুগ্ধ পানের হার কমে যাওয়ার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। এরমধ্যে প্রথমে রয়েছে শিশুখাদ্য শিল্পের আগ্রাসী বিপণন। বাজারে পাওয়া ফরমুলা মিল্ক ও প্যাকেটজাত দুধের বিজ্ঞাপন অনেক মাকে বিভ্রান্ত করছে। দ্বিতীয়ত- মাতৃত্বকালীন ছুটি কম হওয়ার কারণে মাতৃদুগ্ধ পানের হার কমেছে। সরকারি চাকরিজীবীদের ছুটি তুলনামূলক দীর্ঘ হলেও বেসরকারি খাতে তা মাত্র ৩-৪ মাস, ফলে মায়েরা আগে থেকেই দুধের বিকল্প খুঁজতে বাধ্য হন। এছাড়া প্রসূতি মা ও পরিবারকে সঠিক পরামর্শ দেওয়ার মতো প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর ঘাটতিসহ পর্যাপ্ত সহায়তার অভাবে মাতৃদুগ্ধ পানের হার কমছে।

বিএনএফের সভাপতি অধ্যাপক মো. মাহবুবুল হক বলেন, বাংলাদেশে যদি সকল শিশু জন্মের পর প্রথম ঘণ্টার মধ্যে বুকের দুধ পেতে শুরু করে এবং ছয় মাস বয়স পর্যন্ত শুধু মাতৃদুগ্ধপান করে, তাহলে প্রতিবছর প্রায় ২০ হাজার নবজাতকের মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে।

বিএনএফের উপদেষ্টা অধ্যাপক সুফিয়া খাতুন বলেন, মাতৃদুগ্ধপানের হার বাড়াতে হলে- বেসরকারি খাতে অন্তত ৬ মাস মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা; সরকারি-বেসরকারি হাসপাতালে স্তন্যদান কর্নার স্থাপন; শিশুখাদ্য বিজ্ঞাপন নিয়ন্ত্রণে কড়া আইন প্রয়োগ; গর্ভাবস্থা থেকেই মায়েদের পুষ্টি ও স্তন্যপান বিষয়ে প্রশিক্ষণ ও পরিবার ও কর্মস্থলে স্তন্যপান-বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুফিয়া খতুন বলেন যে চিকিৎসক প্রেসক্রিপশনে বিভিন্ন ফর্মুলা লেখেন সে আসলে গাধা। এরা আইন সম্পর্কে জানে না। সাংবাদিকরাও এদের সচেতন করেন না। আইন সম্পর্কে জানেন না।

বিপিএস মহাসচিব অধ্যাপক মো. আব্দুল মান্নান, শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই। এটি শুধু খাদ্য নয়, এটি জীবনরক্ষাকারী প্রতিষেধক। যে দেশ যত বেশি মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পারে, সে দেশের শিশুমৃত্যুর হার তত কম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০১১ সালে যেখানে ছয় মাস বয়স পর্যন্ত একচেটিয়াভাবে মায়ের দুধ পান করত প্রায় ৬৪ শতাংশ শিশু, সেখানে ২০২২ সালে এ হার নেমে আসে শতাংশে। অর্থাৎ এক দশকে প্রায় ৯ শতাংশ পয়েন্ট কমেছে মাতৃদুগ্ধ পানের হার। সম্প্রতি আট বিভাগের এক সমীক্ষায় দেখা গেছে, জন্মের প্রথম ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ পায় গড়ে ৪৯ শতাংশ শিশু।

মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে কৌটাজাত গুঁড়ো দুধ খাওয়ানোর জন্য জন্য উৎসাহ দেওয়ার অপরাধে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা ও সাজা দেওয়ার বিধান থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় এ অপতৎপরতা বেড়েছে বলে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

সাংবাদিক সাখাওয়াত হোসেন বলেন, কৌটাজাত দুধ খাওয়ানোর জন্য কোনো চিকিৎসকের সাজা হয়েছে এমন সংবাদ তার দীর্ঘ সংবাদ জীবনে দেখননি। এমন একটা আইনের প্রয়োগ কখনও হয়নি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক খুরশিদ আলম, দৈনিক যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি এ কে এম সাখাওয়াত হোসেন, বিপিএস এর সভাপতি অধ্যাপক লায়লা আর্জুমান্দ বানু ও বিএনএফ প্রাক্তন সভাপতি অধ্যাপক মো. মনির হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..