× Banner
সর্বশেষ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি

এরদোগানকে হত্যার চেষ্টা সেনাদের!

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে শুক্রবার রাতে  প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান দেশের দক্ষিণাঞ্চলে পর্যটন স্থান মারমারিসে অবস্থান করছিলেন সেনা অভ্যুত্থানের চেষ্টায়। সেখানে তাকে হত্যার জন্য সেনারা বোমা ফেলে বলে দাবি করেছেন তিনি।

অভ্যুত্থানের খবর জানার পরপরই মারমারিস থেকে ইস্তাম্বুল রওনা দেন এরদোগান। শনিবার সকালে ইস্তাম্বুলে কামাল আতাতুর্ক বিমানবন্দর থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

ভাষণের এক পর্যায়ে এরদোগান বলেন, ‘আমি মারমারিস থেকে চলে আসার কিছুক্ষণ পরই তারা (বিদ্রোহী সেনারা) সেখানে বোমা হামলা চালায়। আমার মনে হয়, বোমা ফেলার সময় তারা মনে করেছিল, আমি সেখানে অবস্থান করছি। তারা আমাকে হত্যা করতে চেয়েছিল।’

এরদোগান সেনা অভ্যুত্থান চেষ্টাকারীদের ‘ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তাদেরকে ‘চড়া মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ার উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘বিশ্বাসঘাতকদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। দেশের ৫২ শতাংশ জনগণ যাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল, তিনি দায়িত্বে আছেন। জনগণের দ্বারা নির্বাচিত সরকার দায়িত্বে আছে। আমরা যতক্ষণ সবকিছু বিসর্জন দিয়ে তাদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে দাঁড়াব, ততক্ষণ তারা সফল হতে পারবে না।’

তথ্যসূত্র : আলজাজিরা।


এ ক্যটাগরির আরো খবর..