× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

পিআইডি

বাংলাদেশ দূতাবাস, উজবেকিস্তানে “বাংলাদেশ-উজবেকিস্তান: কানেক্টিং থ্রু ইয়ুথ” শীর্ষক এক ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
কানেক্টিং থ্রু ইয়ুথ

জুলাই-আগস্ট গণঅভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস তাসখন্দ আজ (২৯ জুলাই ২০২৫) দূতাবাসের ফ্রেন্ডশিপ হলে উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে “বাংলাদেশ-উজবেকিস্তান: কানেক্টিং থ্রু ইয়ুথ” শীর্ষক এক ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করে । ওয়েবস্টার বিশ্ববিদ্যালয় ও উজবেকিস্তান ওয়ার্ল্ড ইকোনোমি ও ডিপ্লোমেসি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক  শিক্ষার্থী  এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

বাংলাদেশ ও উজবেকিস্তান সম্পর্কের শক্তিমাত্রা ও ইতিবাচক দিকসমূহের উল্লেখ করে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরো ফলপ্রসু করার লক্ষ্যে দু’দেশের তারুণ্য শক্তি, মেধা ও সৃজনশীলতাকে যথাযথভাবে কাজে লাগানোর উপর জোর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের তারুণ্যের অদম্য সাহস, উদ্যম, নেতৃত্ব ও আশা-আকাঙ্ক্ষার বর্ণনা দিয়ে দেশ ও সমাজ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ ও সম্পৃক্ততার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুথানের পটভূমি ও প্রেক্ষাপট ব্যাখ্যা করেন এবং সুখী ,সমৃদ্ধশালী ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপসমূহের উপর আলোকপাত করেন। তিনি বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও অর্থনীতি বিষয়ের আরো ব্যাপকভাবে জানার জন্য উপস্থিত শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন, যা তাদের জানার পরিসরকে প্রসারিত করার পাশাপাশি নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান রুস্তম কায়ুমভ ও আমেরিকান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোজাফফর ওরিপখোজায়েভ, যারা বাংলাদেশ ও উজবেকিস্তানের তরুণ সমাজের মধ্যকার যোগাযোগ কে আরো সহজ,সরল ও সাবলীল করার লক্ষ্যে দু’দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে “শিক্ষার্থী বিনিময়” কার্যক্রম শুরু করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

 আলোচনা পর্ব শেষে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুথানসহ বাংলাদেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও পর্যটন বিষয়ের উপর প্রস্তুত প্রশ্নের উপর এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ সম্পর্কে একটি সম্যক জ্ঞান লাভ করায় উপস্থিত ছাত্র-ছাত্রীবৃন্দ কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..