× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

সাত রোগ দূর করবে একটি উপাদান!

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: কিছু খাবার রয়েছে, যেগুলো অত্যন্ত উপকারী এবং শরীর ভালো রাখতে বেশ কার্যকর। তেমন একটি খাবার বা উপাদান হলো কালিজিরা।

কালিজিরার মধ্যে রয়েছে লৌহ, ফসফেট, ফসফরাস; রয়েছে কেরটিন। কালিজিরা শরীরের সাত ধরনের সমস্যা কমাতে  ভালোভাবে সক্ষম।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

. শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে

কালিজিরা অন্ত্র ও রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাজ করে। এতে শরীর পরিশোধিত হয় এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে।

. ডায়াবেটিস

সম্প্রতি কিছু গবেষণায় বলা হয়, কালিজিরার মধ্যে ইনসুলিন নিয়ন্ত্রণের উপাদান রয়েছে। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

. প্রদাহ দূর করে

কালিজিরার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি প্রদাহ ও পেশি ফোলা ভাব দূর করে। গাঁটে ব্যথা, পেশিতে ব্যথা কমায়। গলা ব্যথা কমাতেও এটি বেশ কার্যকর।

. ওজন কমাতে

গবেষণায় বলা হয়, কালিজিরা শরীরের বিপাকীয় ক্ষমতা বাড়ায়। বিপাকীয় হার বাড়লে মেদ দ্রুত ঝরে। এতে ওজন কমে।

. নাকের শুষ্কতা

কালিজিরা নাকের শুষ্কতা ও প্রদাহ রোধ করে। এটি নাকের শুষ্কতা রোধের জন্য এক ধরনের অ্যানজাইম তৈরি করতে সাহায্য করে। এতে নাক আর্দ্র থাকে।

. হজম ভালো হয়

কালিজিরা হজম ভালো করে। এতে বাউয়েল মুভমেন্ট ভালো হয়। এটি এসিডিটি প্রতিরোধেও কার্যকর।

. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কালিজিরা ব্যাকটেরিয়া ও মাইক্রোবেসের সঙ্গে লড়াই করে। এটি কোষকে ভালো রাখে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং স্বাস্থ্য ভালো থাকে।


এ ক্যটাগরির আরো খবর..