× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

ডেস্ক

রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি-জামায়াতসহ চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুহাম্মদ ইউনূস।

রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও ঐকমত্য কমিশনের সহ সভাপতিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান উপস্থিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..