× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক

আওয়ামী লীগ-বিএনপিতে ফেরেশতা ঢুকলেও আজাজিল হয়ে বের হবে -মুফতি ফয়জুল করীম

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

আওয়ামী লীগ-বিএনপি এমন একটা দল, সেখানে যদি ফেরেশতাও ঢোকে, বের হবে আজাজিল হয়ে। ভালো মানুষ হয়ে ঢুকবে, শয়তান হয়ে বের হবে। বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সোমবার (২১ জুলাই) রাতে নরসিংদীর কাউরিয়া পাড়া ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মুফতি ফয়জুল করীম বলেন, আমি মনে করি এটা এমন একটা ইঞ্জিন, এমন একটা ফ্যাক্টরি; যেখানে ভালো মানুষ ঢুকবে, খারাপ হয়ে বের হবে। আর ইসলাম এমন একটা ফ্যাক্টরি; এখানে হাজারও খারাপ মানুষ ঢুকবে, ভালো হয়ে বের হবে।

তিনি বলেন, ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশসহ নাগরিকদের সম-অধিকার নিশ্চিতের জন্য এ আন্দোলন হয়েছে।

তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হয়ে যায়নি। আবারও যুদ্ধ করতে হবে। সংগ্রাম করতে হবে। আবারও মাঠে নামতে হবে। জুলুম, অত্যাচার, খুন ধর্ষণ বন্ধ করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ আরিফ বিন মেহের উদ্দিন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এম এন মাহামুদুল হাসান, নরসিংদী-১ (সদর) আসনের প্রার্থী শওকত হোসেন সরকার, নরসিংদী-২ (পলাশ) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসিন আহাম্মেদ, নরসিংদী-২ (শিবপুর) আসনের প্রার্থী মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের প্রার্থী সাইফুল্লাহ প্রধান, নরসিংদী-রায়পুরা আসনের প্রার্থী মাওলানা মুহাম্মদ বদরু জ্জামান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..