× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রেস বিজ্ঞপ্তি

বহিষ্কৃত নেতার কথায় বিভ্রান্ত না হওয়ার আহবান বিআরপির

SDutta
হালনাগাদ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) র দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানান অনিয়ম দুর্নীতির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ নাজমুল করিমকে।

বিগত ৩১/৫/২০২৫ ইং এই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে দলীয় প্যাডে তার বহিষ্কারাদেশ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। বিআরপির এই বহিষ্কৃত এই নেতা এরপরও দলীয় প্যাড, ঠিকানা ও লগো ব্যবহার করে করে পুনরায় অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাই তার এমন প্রচার ও প্রচারণায় যেন সাধারণ জনগণ বিভ্রান্ত না হয় সেই জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন বিআরপি’র মহাসচিব জনাব মোঃ তৌহিদুল ইসলাম।

বিআরপি’র মহাসচিব জনাব তৌহিদুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত জনাব নাজমুল করিম গতকাল ১৯/০৭/২০২৫ ইং তারিখে দলের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোঃ আকরাম খাঁ হলে দলীয়ভাবে আলোচনাসভা ও বর্ষপূর্তি পালিত হয়েছে। কিন্তু তিনি দলের নাম, ঠিকানা, লগো, ফেইসবুক ব্যবহার করে তিনি নিজেকে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)র সভাপতি দাবী করেন।যা সম্পূর্ণ অনৈতিক, বেআইনি ও সংগঠনের শৃঙ্খলা বিরোধী।

যেহেতু এই নাজমুল করিম একাধিক রাজনৈতিক দলের সদস্য হওয়া স্বত্বেও তিনি বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)র আন্তর্জাতিক বিষয়ক পদ অলংকৃত করেছিলেন, অন্যদিকে তার বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ ভুক্তভোগীরা দলীয় কার্যালয়ে পাঠিয়েছেন; সেহেতু দলীয় বিধি মোতাবেক দলীয় পদ থেকে তাকে অপসারণ করে করে বহিষ্কার করে দেশের বিভিন্ন মিডিয়ায় তা প্রচার করা হয়েছিল।

তার এই ধরনের অনৈতিক কার্যক্রমের জন্য তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরিও করা হয়। যার জিডি নং ২০৮৪ তারিখ ৩১/০৫/২০২৫ ইং এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় আরও একটি অভিযোগ করা হয়েছে যা তদন্তাধীন রয়েছে বলেও জানানো হয় উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে।

তাই দেশের সাধারণ জনগণ ও বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)র সকল সদস্যদেরকে জনাব নাজমুল করিমের এমন বিভ্রান্তিকর অপপ্রচার ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..