× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ডাসার প্রতিনিধি

ডাসারে ডিম ভর্তি পিকআপ খাদে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মাদারীপুরের ডাসারে ডিম ভর্তি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ায় নুর নবী (৪৫) নামে এক ডিম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে, গোপালগঞ্জ থেকে শরীয়তপুর যাওয়ার পথে গোপালগঞ্জ-মাদারীপুর সড়কের ডাসার উপজেলার ধামূসা গ্রামের বেলতলা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুর নবীর। খবর পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর নবীকে মৃত ঘোষণা করেন।
ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় পিকআপের চালক হিজবুল্লাহ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখান থেকে পালিয়ে যায়। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নুর নবী পেশাগতভাবে দীর্ঘদিন ধরে ডিম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।


এ ক্যটাগরির আরো খবর..