× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পি আই ডি

লঘুচাপ ও ভারী বৃষ্টির প্রভাবে প্রায় বাহাত্তর হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ

ACP
হালনাগাদ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
আশাশুনি নতুন করে প্লাবিত

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং উপকুলীয় অঞ্চলে ভারী বৃষ্টির প্রভাবে বিভিন্ন জেলায় প্রায় বাহাত্তর হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার কারণে আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান ও তরমুজ ইত্যাদি ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালি, বরগুনা, ভোলা ও শরীয়তপুরসহ ২১টি জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ১১ হাজার ৫৯০ হেক্টর, নোয়াখালীতে ৭ হাজার ৮০৬ হেক্টর এবং ফেনীতে ১ হাজার ৬৫৫ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। তবে বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় ফসলসমূহের নিমজ্জিত থাকার হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরে এক প্রতিবেদনে গতকাল এসব তথ্য জানানো হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..