× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

পিআইডি

ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
ডিগ্রেডেড এয়ারশেড

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা মহানগরীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে শিগগিরই ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে। এ বিষয়ে বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ দেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে।

রাজধানীর বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে আজ আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি ঢাকার বায়ুদূষণ দূষণ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বায়ুদূষণের উৎস সনাক্ত করতে কমিটি গঠন করা হবে এবং ইটভাটা নিয়ন্ত্রণে পার্বত্য চট্টগ্রাম, লক্ষীপুরের রামগতিসহ গুরুত্বপূর্ণ এলাকার ইটভাটা পরিচালনা নিষিদ্ধ করা হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র সহযোগিতায় লাগাতার অভিযান চালানো হবে। নির্মাণসামগ্রী যত্রতত্র ফেলে রাখা, পার্ক বা উন্মুক্ত স্থানে আগুন দিয়ে পোড়ানো, ও পাতা পোড়ানোর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, “ঢাকা শহরের ‘জিরো সয়েল’ কর্মসূচি বাস্তবায়নে জনগণ ও কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে। ঢাকা শহরের কোনও স্থানই পতিত রাখা যাবে না, সব জায়গায়ই গাছ লাগাতে হবে। পাতা পোড়ানোর হটস্পট চিহ্নিত করে সচেতনতামূলক পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পত্র দেওয়া ও গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতে হবে।”

তিনি আমিন বাজার এলাকায় বালু রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং গাছ লাগানোর ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ; মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড মো: কামরুজ্জামান; পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..