× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রেম করছেন সাইফকন্যা

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন তিনি।

বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন সারা। তাকে ঘিরে অনেকদিন ধরেই গুঞ্জন উঠেছে ভারতের সাবেক ইউনিয়ন মন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি বীরের সঙ্গে একটি নাইট ক্লাবে দেখা গেছে সারাকে। সেখানে তাদের বেশ আনন্দেই সময় কাটাতে দেখা যায়। তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরো জোরালো হয়। এ ছাড়া নাইট ক্লাবে তাদের একসঙ্গে একটি ছবিও প্রকাশ করা হয়।

কিছুদিন আগে একটি ছবিতে  সারার বাম হাতের অনামিকায় একটি হীরের আংটি দেখা যায়।  তখন গুঞ্জন ওঠে, বীর পাহাড়িয়ার সঙ্গে ‘প্রমিসিং রিং’ বদল করেছেন সারা। তার আগে বীর পাহাড়িয়ার সঙ্গে সারার আলিঙ্গন এবং চুম্বনের কিছু ছবির কোলাজ ইন্টারনেটে ভাইরাল হয়। এদিকে তাদের মধ্যে সম্পর্ক নাকি স্কুল জীবন থেকেই।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই বলিউডে অভিষেক হচ্ছে সাইফকন্যা সারা আলী খানের। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার পরবর্তী কিস্তিতে দেখা যাবে তাকে।


এ ক্যটাগরির আরো খবর..