× Banner
সর্বশেষ
পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ডেস্ক

৮ নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত -জামায়াত আমির

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
মানুষ মুক্ত হতে পারেনি

অন্তর্বর্তী সরকার গঠনের দিন—৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ নয় ৫ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া জানান।

জামায়াত আমির লিখেছেন,  ৮ নয় ৫ আগস্টকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা উচিত।

এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন—৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ও গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করে সরকার।

বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, প্রতিবছর যথাযথভাবে এই তিন দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, সরকারের এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এ নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..