× Banner
সর্বশেষ
ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক

রাষ্ট্রের স্বার্থ ও জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সবাই যেন অগ্রসর হতে পারি -ড. আলী রিয়াজ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ জুন, ২০২৫
রাষ্ট্রের স্বার্থ

রাষ্ট্রের স্বার্থ ও জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সবাই যেন অগ্রসর হতে পারি, সেটা আপনাদের বিবেচনা করতে হবে। বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ।

আজ বুধবার (২৫ জুন) বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় ঐকমত্য গঠনের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ষষ্ঠ দিনের আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজকের বৈঠকে আলোচ্যসূচিতে রয়েছে- রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ (উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি), জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নারী প্রতিনিধিত্ব।

বৈঠকে সভাপতির সূচনা বক্তৃতায় অধ্যাপক আলী রিয়াজ বলেন, আমরা আশা করছি আজকের আলোচনায় অগ্রগতি অর্জন করা যাবে।

তিনি এই প্রক্রিয়ায় অংশ নেওয়ায় সব রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভাঙা রেকর্ডের মতো আবারও বলি, আমাদের সবাইকে মনে রাখতে হবে, আক্ষরিক অর্থে রক্তের ওপর পাড়া দিয়ে আমাদের এখানে আসতে হয়েছে। বহু প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি। একদিনের সংগ্রামে আসিনি। ১৬ বছর ধরে বিভিন্ন সংগ্রাম, ৫৩ বছর ধরে বিভিন্নভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টার ফলে আমরা এখানে বসেছি। ফলে রাষ্ট্রের স্বার্থ ও জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সবাই যেন অগ্রসর হতে পারি, সেটা আপনাদের বিবেচনা করতে হবে।

বৈঠকে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি, গণসংহতি আন্দোলন, সিপিবি, বাসদ, জেএসডি, বাংলাদেশ লেবার পার্টি, এনপিপি, এলডিপি, এনডিএম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

কমিশনের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন সদস্য বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, আইয়ুব মিয়া, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

উল্লেখ্য, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় ঐকমত্য গঠনের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ষষ্ঠ দিনের আলোচনা শুরু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..