× Banner
সর্বশেষ
পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পিআইডি

সখীপুরে যৌথবাহিনীর অভিযানে বন বিভাগের ১৩ একর জমি উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
জমি উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে যৌথ বাহিনীর অভিযানে দীর্ঘদিন ধরে দখলে থাকা বন বিভাগের গেজেটভুক্ত ১৩ একর জমি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ টিমের সহযোগিতায় জমিটি পুনরুদ্ধার করা হয়েছে। বহেড়াতৈল রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, জমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু লোকজনের দখলে ছিল।

মঙ্গলবার উপজেলার বহেড়াতৈল রেঞ্জের বগা প্রতিমা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা বন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল রনী এবং টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ।

ইউএনও আব্দুল্লাহ আল রনী জানান, উদ্ধার করা জমিতে ১১ হাজার বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শাল, চিকরাশি, পিতরাজ, জারুল, পলাশ, লোহাকাঠ, কড়ই, আমলকি, হরীতকী, বহেড়া ও নিম প্রজাতির চারা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..