× Banner
সর্বশেষ
পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ডেস্ক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, মোট ৩৪

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ জুন, ২০২৫
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৪ জন, যাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৭ জন নারী। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন রোগী।

সোমবার (২৩ জুন) বিকেলে ডেঙ্গু বিষয়ক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩০৬ জনই ঢাকার বাইরের। সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ১২৬।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন আট হাজার ১৫০ জন, যার মধ্যে চার হাজার ৮০৮ জন পুরুষ ও তিন হাজার ৩৪১ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তার জানিয়েছে, গত বছর (২০২৪ সালে) ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১,০১,২১৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ১,০০,০৪০ জন।


এ ক্যটাগরির আরো খবর..