× Banner
সর্বশেষ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী

ডেস্ক

বরিশালে পাঁচটি কলেজের নাম পরিবর্তন করে নোটিশ জারি

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ জুন, ২০২৫
কলেজের নাম পরিবর্তন

আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রীসহ তার মা ও ফুফার নামে বরিশালে করা পাঁচটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত নোটিশ জারি করেছে বরিশাল শিক্ষা বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয় ওই নাম পরিবর্তন করেছে বলে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানিয়েছেন।

নোটিশ সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কাউনিয়া সরকারি কলেজ।

এছাড়াও বরিশালের আগৈলঝাড়া উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের পরিবের্ত আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ,  মেহেন্দিগঞ্জ উপজেলার দেশরত্ম শেখ হাসিনা মহাবিদ্যালয়ের পরিবর্তে আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের পরিবর্তে নাজিরপুর সরকারি মহিলা কলেজ এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে ভোলা সরকারি মহিলা কলেজ নামকরণ করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছিলো। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে। রোববারের (২২ জুন) মধ্যে সব প্রতিষ্ঠানেও ওই নোটিশ পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..