× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

আঞ্চলিক প্রতিনিধি

প্রস্তুত শেবাচিমের করোনা ওয়ার্ড এখনও পৌঁছায়নি কিট

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
স্ত্রীকে হত্যা

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ড প্রস্তুত করা হলেও এখনো শুরু হয়নি করোনার পরীক্ষা।

একই অবস্থা বিভাগের অন্যান্য হাসপাতাল ও ৪০টি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। তবে কিটসহ অন্যান্য উপকরণ চলে আসলে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার সকালে শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান বলেন, করোনার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে হাসপাতালে আধুনিক ৩০ শয্যা ওয়ার্ড এবং মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাব প্রস্তুত করা হয়েছে। শুধু কিট আসলেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হবে।

নগরীর চাঁদমারি এলাকার বাসিন্দা তানিম ইসলাম বলেন, ‌করোনার লক্ষণ নিয়ে সরকারি হাসপাতালে গিয়ে জানতে পারি টেস্ট করা যাবে না। ২/১ দিন পরে আসতে বলা হয়েছে। মুলাদীর বাসিন্দা মোশারফ হোসেন বলেন, করোনার লক্ষণ নিয়ে প্রথমে উপজেলা হাসপাতালে গিয়েছিলাম। সেখানে জানতে পারি করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। পরে বরিশাল শেবাচিম হাসপাতালে এসেও করোনা পরীক্ষা করাতে পারিনি।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বিভাগের সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা ওয়ার্ড রেডি রাখতে বলা হয়েছে। করোনা পরীক্ষার কিট পৌঁছানো শুধু সময়ের ব্যাপার জানিয়ে তিনি বলেন, ২/১ দিনের মধ্যেই সবখানে করোনার কিট পৌঁছে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..