× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে চাঁদা দিতে অস্বীকার করায় ইউপি সদস্যকে পিটিয়ে আহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ইউপি সদস্যকে পিটিয়ে আহত

চাঁদার দাবিতে জসিম উদ্দিন হাওলাদার (৩৩) নামের এক ইউপি সদস্যকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার (১৭ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ইউপি সদস্য জসিম গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ও পশ্চিম শরিফাবাদ এলাকার ইউপি সদস্য। মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত ইউপি সদস্য জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, জমি ক্রয়-বিক্রয়ের পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শরিফাবাদ গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিলো।

ইউপি সদস্য আরও অভিযোগ করেন, গত পাঁচদিন পূর্বে ইউনুস হাওলাদারের বাড়ির পাশে আমি একটি বিল্ডিং নির্মানের কাজ কন্ট্রাক্ট নিয়েছি। বিল্ডিং নির্মানের ওই কাজ থেকেও দুই লাখ টাকা চাঁদা দাবি করে ইউনুস। বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে ইউনুস ক্ষিপ্ত হয়। তারই ধারাবাহিকতায় সোমবার (১৬ জুন) দিবাগত রাত এগারোটার দিকে কাজের সাইড থেকে বাসায় ফেরার পথে ইউনুস ও তার সহযোগিরা আমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা আমাকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে।

হামলাকারীরা সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও ইউপি সদস্য জসিম উল্লেখ করেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহত ইউপি সদস্য জসিম উদ্দিনের স্ত্রী মুন্নী খানম বাদি হয়ে তিনজনের নামোল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ইউনুস হাওলাদার চাঁদা দাবি ও হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় দায়ের করা লিখিত অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..