× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)

ঘের ব্যবসায়ী কে কুপিয়ে জখম; বসতবাড়ি-ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
নাটোরে আগুন লেগে চারটি বাড়ি পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

খুলনার পাইকগাছায় ঘের ব্যবসায়ী মিজানুর রহমান কে কুপিয়ে জখম করার ঘটনায় এবার এলাকাবাসী সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে।

মঙ্গলবার বিকালে উপজেলার কাটাখালী বাজারে ৩ ইউনিয়নের মানুষ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টু, মহিলা দলের নেত্রী রেহানা পারভীন, যুবদল নেতা মোস্তফা গাজী, আহত মিজানুরের ছেলে ইমরান সরদার, শেখ বজলুর রহমান, শাহরিয়ার বাবু, শেফালী বেগম, লুৎফর রহমান ও রহিমা খাতুন। মানববন্ধনে বক্তারা বলেন সন্ত্রাসী শফির কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। মাদক ব্যবসা থেকে শুরু করে ডাকাতি, লুটপাট ও চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ মূলক কাজ করছে শফি ও তার লোকজন। তার অত্যাচারে ব্যবসায়ী ও নারী সহ সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। শফি এ কাজে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কিছু নেতা সহযোগিতা করছে এমন অভিযোগ এনে বক্তারা অবিলম্বে ওইসব নেতাদের দল থেকে বহিষ্কারের দাবি করেন।

এছাড়া বক্তারা দ্রুত সময়ের মধ্যে শফি, আনারুল, ভাই রফিক, ভাইপো শাকিল ও সহযোগী শহিদুল ইব্রাহিম কে গ্রেফতার করে এলাকা সন্ত্রাস মুক্ত করার দাবি করেন। উল্লেখ্য ঈদুল আযহার দিন শনিবার রাত ৯ টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের নিজ বসতবাড়িতে ঘের ব্যবসায়ী মিজানুর কে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে ওই রাতেই শফির বসতবাড়ি  ও তার সহযোগী এবং তাদের প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এসময় স্থানীয় জনতা শফির বসতবাড়ি ও তার সহযোগীর ঔষধের দোকান থেকে দা, ছুরি, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে জমা দেয়। পরে  রোববার সকালে থানা পুলিশ ও সেনাবাহিনী  ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে। এর মৎস্য ঘেরে শফি কে কে বা কারা ছুরিকাঘাত করে আহত করে। ধারাবাহিক এ-সব ঘটনায় এলাকায় একদিকে যেমন উত্তেজনা বিরাজ করছে, অপরদিকে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ এবং উৎকন্ঠা কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..