× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

হৃদপিণ্ড ভালো রাখতে চান?

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হৃদপিণ্ডের রোগের একটি ব্ড় কারণ। সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা হৃদপিণ্ডকে ভালো রাখতে পারি। কী হতে পারে হৃদপিণ্ড ভালো রাখার সঠিক খাদ্যাভ্যাস? জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

তাজা সবজি, ফল, বাদাম, মরটশুটি এগুলো চর্বিযুক্ত প্রাণীজ প্রোটিনের বদলে খাওয়া ভালো। লাল মাংস (গরু, খাসি) এড়িয়ে চলুন। খেতে পারেন মুরগির মাংস আর প্রচুর মাছ।

ঘি, মাখন, পনির পুরোপুরি বাদ দিতে হবে হৃদপিণ্ডকে ভালো রাখতে। রান্নার সময় অল্প তেল দিয়ে রাঁধুন। রান্নায় যোগ করতে পারেন জলপাইয়ের তেল। এটি রক্তের বাজে কোলেস্টেরল কমিয়ে চর্বি ভারসাম্য রক্ষা করবে। এ ছাড়া রক্তচাপ কমাবে, হৃদপিণ্ডকে পুষ্টি দেবে।

গবেষণায় দেখা যায়, আশ কম খেলে এবং চর্বিযুক্ত খাবার বেশি খেলে হৃদপিণ্ডের ক্ষতি হয়। এ ছাড়া ভাজাপোড়া খাবারও হৃদপিণ্ডের ক্ষতি করে। তাই খাদ্যতালিকা থেকে এসব খাবার এড়িয়ে প্রচুর পরিমাণে সবজি খান। পাশাপাশি নিয়মিত ব্যায়াম করুন। এই বিষয়গুলো হৃদপিণ্ডকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে।


এ ক্যটাগরির আরো খবর..