× Banner
সর্বশেষ
গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী

পিআইডি

এবারের ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ জুন, ২০২৫
সচিবালয়ে আগুন

এবারের ঈদযাত্রায় ট্রেনের টিকিটের কোনো কালোবাজারি হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৪ জুন) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ঈদে যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারেন সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজকে এখন পর্যন্ত ৩১টি ট্রেন ছেড়ে গেছে। ৪ থেকে ৫টি ট্রেন ৫-৬ মিনিট দেরি হয়েছে।

বাকি ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে গেছে। আরো ৩৫টি ট্রেন যাবে।’

ট্রেনের টিকিট কালোবাজারি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার ট্রেনের টিকিটের কোনো কালোবাজারি হয়নি। তবে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট নিয়ে একটু সমস্যা হয়।

স্ট্যান্ডিং টিকিট যেন ২৫ শতাংশের ওপরে না দেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘ট্রেনের ছাদে যেন কোনো যাত্রী না ওঠে। এ জন্য যথাসাধ্য চেষ্টা করছি। কমলাপুর থেকে ছাদে যাত্রী না উঠলেও বিমানবন্দর স্টেশন থেকে যাত্রী না ওঠার জন্য নির্দেশনা দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..