× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

আঞ্চলিক প্রতিনিধি

খামারি অ্যাপে আর্থিকভাবে লাভবান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
খামারি অ্যাপে আর্থিকভাবে লাভবান

বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের খামারি মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেমের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় বরিশাল ব্রি আঞ্চলিক কার্যালয়ের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (কম্পিউটার ও জিআইএস ইউনিট) পরিচালক হাসান মো. হামিদুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা বিএআরসি ক্রপ জোনিং প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবিদ হোসেন চৌধুরী, জিআইএস অ্যানালিস্ট আবিদ কামাল, সয়েল এক্সপার্ট ছাব্বির হোসেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর রঞ্জন। অনুষ্ঠানে বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন জেলার উপ-পরিচালক, জেলা বীজ প্রত্যয়ন অফিসারসহ জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে এই অ্যাপ ব্যবহারে কৃষককে উদ্বুদ্ধ করতে পারলে সার সাশ্রয় ও উৎপাদন বৃদ্ধি পাওয়ার ওপর ধারণা দেয়া হয়। যা গত ২০২৩ সালে আমন ধানের ৩৪টি প্রদর্শনী ট্রায়ালের গড় ফলাফলে সারের খরচ ৩৩.৯৯% কম এবং ৬.৮৩% ফলন বৃদ্ধি হয়েছে। খামারি অ্যাপের সুপারিশ দেশব্যাপী বাস্তবায়ন করা হলে আমন মৌসুমে প্রায় ৮ হাজার ৯৬৫ কোটি টাকা আর্থিক লাভ অর্জন করা সম্ভব।

অপরদিকে ২০২৩-২৪ সালের রবি মৌসুমে বোরো ধানের ৬০টি প্রদর্শনী ট্রায়ালে ১৮.২১% কম সার খরচ ও ৫.৫৯% ফলন বৃদ্ধি হয়েছে। দেশের ৫০.৫৮ লাখ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। সেক্ষেত্রে খামারি অ্যাপ প্রদত্ত সার সুপারিশ ব্যবহার করা হলে দেশব্যাপী প্রায় ৮ হাজার ২০৫ কোটি টাকা আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভবনা রয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..