× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি:

ধামইরহাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ মে, ২০২৫
জালনোট প্রচলন প্রতিরোধ

নওগাঁর ধামইরহাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে বুধবার বেলা ১০টায় ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদি হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. জেসমিন আক্তার। জালনোট চিহ্নিতকরণ সম্পর্কে ধারনা প্রদান করেন রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক (ক্যাশ) সুকুমার সরকার।
ধামইরহাট সোনালী ব্যাংকের ম্যানেজার এস বুলবুল আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন, রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) রেজাউল করিম, সমন্বয়কারি উপপরিচালক হাসিবুর রহমান, বিশেষ অতিথি ধামইরহাট সরকারি এম,এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, নওগাঁ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের প্রিন্সিপাল অফিসার ফজলে রাব্বি, ওয়ার্কশপে অংশ গ্রহনকারী চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানি ও, জগতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলুন সরদার প্রমুখ।
কোরবানীর ঈদকে সামনে রেখে ব্যাংক কর্তৃপক্ষের  এমন সচেতনতামুলক কর্র্মশালা ক্রেতা-বিক্রেতাদের বড় ধরনের আর্থিক প্রতারনা থেকে অনেকটা রক্ষা করবে বলে সুধমিহল মনে করেন।


এ ক্যটাগরির আরো খবর..