× Banner
সর্বশেষ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব

স্বামীর সামনেই গৃহবধূর রগ কেঁটে দিল সাবেক প্রেমিক

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

বিষ্ণু পদ সরকার, কোটালীপাড়াঃ প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার পায়ের রগ কেঁটে দিয়েছে এক ‘প্রেমিক’। আজ সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপালপুর গ্রামের খালেক হাওলাদারের ছেলে নাহিদ হাওলাদার দশম শ্রেণীতে পড়ার সময় একই শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের এই প্রস্তাবে ওই ছাত্রী সাড়া না দেওয়ায় নাহিদ ক্ষিপ্ত হয়। গত ৩ বছর আগে ওই ছাত্রীর অন্যত্র বিয়ে হয়ে যায়। ঘটনার দিন সকালে ওই ছাত্রী নাহিদের বাড়ির পাশ দিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছিল। এ সময় নাহিদ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ওই ছাত্রীর বাম পায়ের রগ কেঁটে দেয়।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা: অরুপ রতন বলেন, ওই ছাত্রীর বাম পায়ের রগটি সম্পূর্ণ কেঁটে গেছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুল ফারুক বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর স্বামী বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। নাহিদকে গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..