× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

পিআইডি

ব্যবসা শুরুর পাঁচ সেবা এক আবেদনে

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ মে, ২০২৫
ব্যবসা শুরুর পাঁচ সেবা

ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা ব্যবসা শুরুর জন্য প্রাথমিকভাবে প্রয়োজনীয় পাঁচটি সেবা-নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট এবং ব্যাংক হিসাব খোলা-একটি মাত্র আবেদন ও এককালীন ফি’র মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (OSS) পোর্টাল থেকে পাবেন। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই পাঁচটি সেবা অনলাইনে চালু হবে এবং ধাপে ধাপে অন্যান্য সেবাও এই প্ল্যাটফর্মে যুক্ত হবে।

আজ বিডার কনফারেন্স হলে বিডা’র সাথে ছয়টি সরকারি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে অংশগ্রহণকারী সংস্থাগুলো হলো-জাতীয় রাজস্ব বোর্ড (NBR), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (DSCC), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (CCC) এবং সোনালী ব্যাংক লিমিটেড।

এসময় বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী মাহমুদ বিন হারুন প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বিশ্বের অনেক দেশেই সাত দিনের মধ্যে ব্যবসা শুরু করা যায়। আমাদেরও একটি স্বপ্ন রয়েছে। ব্যবসা শুরুর প্রাথমিক সেবাগুলো বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের আওতায় এনে সফলভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশেও অল্প সময়ের মধ্যে ব্যবসা শুরু করা সম্ভব হবে। তিনি আরো বলেন, এই সেবা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তাঁরা একটি মাত্র ফর্ম পূরণ করে ব্যবসা সম্পর্কিত প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন পেয়ে যাবেন এবং সেই প্রক্রিয়াটি অনলাইনে ট্র্যাক করতেও পারবেন।

  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব। তিনি বলেন, ওয়ান প্রসেস, ওয়ান ফি ধারণায় ব্যবসা শুরু করার এই ডিজিটাল ও সমন্বিত সেবা পদ্ধতি দেশের বিনিয়োগ পরিবেশকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

   অনুষ্ঠানে বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ওয়ান প্রসেস, ওয়ান ফি ভিত্তিক সমন্বিত সেবা প্রদানের পদ্ধতি এবং ব্যবহারকারী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য এর সম্ভাব্য সুফল বিষয়ে একটি উপস্থাপনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..