× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য আটক 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ মে, ২০২৫
ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য আটক 

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন (৬০) এবং উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিবকে (৪৬) আটক করেছে বোদা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনকে নিজ বাড়ি থেকে এবং ইউপি সদস্য জাকারিয়াকে উপজেলা পরিষদ এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ নভেম্বর বোদা থানায় দায়ের করা মামলায় (মামলা নং-০৪) বিস্ফোরক দ্রব্য আইনে তাদের আটক করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে আটক করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..