× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

আঞ্চলিক প্রতিনিধি

দূর্গা পুজায় মাঠে সরব বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা

সনাতন ধর্মাবোলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দূগা পুজাকে ঘিরে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যস্ত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাদের পাশাপাশি নির্বাচনী প্রচারনা চালিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীও।

স্থানীয় রাজনৈতিক সচেতন ব্যক্তিরা মনে করছেন, সনাতন ধর্মের ভোটারদের আকৃষ্ট করার পাশাপাশি দলের মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়েছেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় মনোনয়ন চূড়ান্ত হলেও তারাও বসেছিলেন না। জামায়াতের নেতারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে বৈঠক করে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এছাড়া ইতিপূর্বে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করলেও দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক তৎপর ছিলেন।

গত রবিবার দুর্গাপূজা শুরুর পর থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকার প্রায় প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবোলম্বী নারী-পুরুষদের সাথে মতবিনিময় করে দলীয় প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগের প্রবেশদ্বার বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

এরমধ্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান তার ব্যক্তিগত অর্থায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন দূর্গাা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন। মন্ডপ পরিদর্শনকালে তিনি (সোবহান) মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবোলম্বী নারী-পুরুষদের কাছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য আহবান করেন।

এ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..