× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

পিআইডি

চিত্রশিল্প পরিবেশবান্ধব ভবিষ্যৎ নাগরিক গড়তে সহায়ক ভূমিকা পালন করতে পারে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ মে, ২০২৫
চিত্রশিল্প পরিবেশবান্ধব

“যেখানে পরিবেশ সংকট প্রতিদিন প্রকট হচ্ছে, সেখানে সৃজনশীল গল্প বলা ও চিত্রশিল্প ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিবান্ধব করে গড়ে তুলতে পারে”— বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “ছবির গল্প শুধুই বিনোদন নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ।”

উপদেষ্টা সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির অ্যালায়েন্স ফ্রঁসেজ দে ঢাকায় অনুষ্ঠিত “ইকরিমিকরি: এক কল্পনার জগৎ—ছবির বইয়ের দুনিয়া” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “ছবির বই শুধু ছবি আর গল্প নয়। এগুলো শিশুর মনে সহমর্মিতা, কৌতূহল ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করে। বন্যপ্রাণী ও প্রকৃতির সৌন্দর্য শিশুদের কাছে তুলে ধরলে, তারা পরিবেশের রক্ষক হয়ে উঠবে।” তিনি আহ্বান জানিয়ে বলেন, “শিশুরা প্রকৃতিকে যেন ভয় না পায়, বরং ভালোবেসে বড় হয়।”

অনুষ্ঠানে শিশুদের জন্য প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে আঁকা অসাধারণ সব ছবি প্রদর্শিত হয়। এতে শিশুরা যেমন আনন্দ পায়, তেমনি জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়েও সহজভাবে ধারণা লাভ করে।

সৈয়দা রিজওয়ানা হাসান এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, “এ ধরনের উদ্যোগ সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতার মিলনস্থল তৈরি করে।”

পরিবেশ উপদেষ্টা প্রদর্শনী ঘুরে দেখেন এবং উপস্থিত শিশু, অভিভাবক, শিল্পী ও আয়োজকদের সাথে মতবিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..