× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

পিআইডি

পুষ্টি ও জীবিকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ মে, ২০২৫
পুষ্টি ও জীবিকার জন্য মৎস্য

মানুষের পুষ্টি ও জীবিকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি। বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শুক্রবার (২ মে) দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দমেলায় বক্তৃতা করেন তিনি।

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সদস্যদের নারীর ক্ষমতায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পণ্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মৎস্য এবং প্রাণিসম্পদে নারীদের অবদান বেশি হলেও কোনো স্বীকৃতি নেই।

পুনাকের কার্যক্রম পুলিশের প্রতি মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তনে ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করে ফরিদা আখতার বলেন, ‘আগে মিছিল-মিটিং করার সময় মহিলা পুলিশ থাকলে আশ্বস্ত হতাম যে পুলিশ আমাদের গায়ে হাত দেবে না।’


এ ক্যটাগরির আরো খবর..