× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জঙ্গিবাদ মোকাবেলায় সামাজিক আন্দোলন গড়ে তুলুন

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।

শনিবার বিকেলে কিশোরগঞ্জ পুলিশ লাইনে সুধী সমাবেশে আইজিপি এ আহ্বান জানান।

তরুণদের মগজ ধোলাই করে বিপথে ধাবিত করা হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘জঙ্গিরা উত্তরবঙ্গ, কুষ্টিয়া, পাবনাসহ সারাদেশে যতো ঘটনা ঘটিয়েছে, তার মধ্যে প্রায় নব্বই ভাগ ঘটনাই উদঘাটন করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেয়েছি, তাতে কৌশলে তরুণের মগজ ধোলাই করা হয়।’

আইজিপি শহিদুল হক ব্যাখ্যা করে বলেন, ‘প্রথমে তরুণ-যুবকদের টার্গেট করা হয়। এরপর তার সঙ্গে সখ্যতা গড়ে পরবর্তীতে কোরআনের আয়াতসহ কিছু বই-পুস্তক দেয়া হয়। সবশেষে স্পেশাল ধর্মীয় নেতাদের কাছে রেখে তাদের মোটিভেট করা হয়। তাদের বোঝানো হয় এই পথটাই একমাত্র পথ সহজে বেহেশতে যাওয়ার। এইভাবেই মগজ ধোলাই করে তরুণদের জঙ্গি পথে ধাবিত করা হচ্ছে।’

জেলা পুলিশের আয়োজনে সুধী সমাবেশে অভিভাবকদের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সন্তান কোথায় যায়, কী করে, আচার-আচরণে কোনো পরিবর্তন চোখে পড়ছে কি না, সব বিষয়ে নজর দিতে হবে। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন। না হয়, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে না।’

জঙ্গি দমনে বিশেষ ভূমিকা পালন করায় সমাবেশে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি হামলায় নিহত দুই কনস্টেবলের আত্মত্যাগের কথাও তুলে ধরেন বিভিন্ন বক্তা। সমাবেশে আইজিপির সঙ্গে সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..