× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

পিআইডি

নির্মাণসামগ্রী খোলা স্থানে রাখায় ভবন মালিকদের জরিমানা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ভবন মালিকদের জরিমানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আজ ঢাকার ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নির্মাণসামগ্রী খোলাস্থানে রাখার অপরাধে নির্মাণাধীন ভবন মালিকদের জরিমানা করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু এবং সিনিয়র সহকারী সচিব সাদিয়া ইসলাম লুনার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ধানমন্ডি ২ নম্বর রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন সিটি কলেজের বিপরীত দিকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে একটি নির্মাণাধীন ভবনের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্মাণসামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার অপরাধে সংশ্লিষ্ট মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুই ঘণ্টার মধ্যে নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়। এসময় আরো কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

একই দিনে রাজধানীর বাড্ডার আফতাবনগরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নির্মাণসামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার অপরাধে ছয়টি নির্মাণাধীন ভবনের মালিকদের মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..