× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

ডেস্ক

কোনোভাবেই থামানো যাচ্ছে না ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের

কোনোভাবেই থামানো যাচ্ছে না ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের। ৬ মাসে এ তিন কলেজের শিক্ষার্থীরা মারামারি-সংঘর্ষে জড়িয়েছেন প্রায় ১২০ বার। বেশিরভাগ ক্ষেত্রেই ইগো ও হিরোইজম থেকে সংঘাতের সূত্রপাত।

কলেজ কর্তৃপক্ষ বলছে, জড়িতদের টিসি দেয়ার পাশপাশি এ তিন কলেজে যাতে ভর্তি না হতে পারে সে-ব্যবস্থা নেয়া হচ্ছে। আর পুলিশ বলছে, সংঘর্ষ হলেই এখন থেকে মামলা করা হবে।

ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ৬ মাসে মারামারি-সংঘর্ষে জড়িয়েছেন প্রায় ১২০ বার।

রাজধানীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক এলাকায় দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান- ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজ। তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ২০ থেকে ২৫ হাজার।

শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি-মারামারি থেকে মাঝে মাঝেই রণক্ষেত্রে রূপ নিচ্ছে মিরপুর সড়কের নিউমার্কেট মোড় থেকে সায়েন্সল্যাব মোড় পর্যন্ত। কখনও কখনও ছড়িয়ে পড়ছে সড়কের দুই পাশের গলিতেও।

একাধিক সংঘর্ষ পর্যালোচনা করে দেখা গেছে এসব এলকায় বিভিন্ন কোচিং সেন্টারে পড়ালেখা করে এই তিন কলেজের শিক্ষার্থীরা। সেখানে কথাকাটি, চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্ব, প্রেমঘটিত বিষয় ও সামাজিকমাধ্যমে মন্তব্যের মতো বিষয়গুলো সংঘাতের নেপথ্যের কারণ।

কোনোভাবেই থামানো যাচ্ছে না ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের। ৬ মাসে এ তিন কলেজের শিক্ষার্থীরা মারামারি-সংঘর্ষে জড়িয়েছেন প্রায় ১২০ বার। বেশিরভাগ ক্ষেত্রেই ইগো ও হিরোইজম থেকে সংঘাতের সূত্রপাত।

কলেজ কর্তৃপক্ষ বলছে, জড়িতদের টিসি দেয়ার পাশপাশি এ তিন কলেজে যাতে ভর্তি না হতে পারে সে-ব্যবস্থা নেয়া হচ্ছে। আর পুলিশ বলছে, সংঘর্ষ হলেই এখন থেকে মামলা করা হবে। শিক্ষার্থীরা মারামারি-সংঘর্ষে জড়িয়েছেন প্রায় ১২০ বার।

শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, গুটিকয়েক উচ্ছৃঙ্খল ছাত্রের জন্য সুনাম ক্ষুণ্ণ হচ্ছে তিন কলেজেরই।

নিরাপত্তাহীনতায় তিন কলেজ এলাকার বাসিন্দারাও। ক্ষতির মুখে ব্যবসায়ীরা।

সংঘর্ষ থামাতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ জানান, দায়বদ্ধতা আছে অভিভাবকদেরও।


এ ক্যটাগরির আরো খবর..