× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ওসিসহ আহত ২৫

Kishori
হালনাগাদ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
আতশবাজি ফোটানো

মাদারীপুরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে দুই ওসিসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শনিবার রাত ৯টা থেকে রাত ১১টার পর্যন্ত রাজৈর উপজেলার বেপারীপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৮জনই পুলিশ সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২রা এপ্রিল রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ তার বন্ধুদের সাথে ঈদের আনন্দে আতশবাজি ফোটায়। এতে বাধা দেয় একই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুর।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে পরদিন গত ৩ এপ্রিল সকালে রাজৈরের বেপারীপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। পরে আহত জোবায়েরের বড়ভাই সালমান খান অনিক বাদী হয়ে জুনায়েতকে প্রধান আসামি করে ৬ জনের নামে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।

গতাকাল ১২ এপ্রিল শনিবার সন্ধ্যায় অনিক রাজৈর বাজারে গেলে ধাওয়া দেয় জুনায়েদ ও তার বন্ধুরা। এ খবর ছড়িয়ে পড়লে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় ককটেল ফাটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনীও। সংঘর্ষে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান, পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, জুনায়েদের পক্ষে নেতৃত্ব দেয় রাজৈর উপজেলা তরুণ দলের সভাপতি গোলাম মাওলা আকন। অপরপক্ষ জোবায়েরের নেতৃত্ব দেয় তার বড়ভাই সালমান খান অনিক। সংঘর্ষে থানা পুলিশের অন্তত ৮জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ টহলও দিচ্ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..