× Banner
সর্বশেষ
নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল

আগৈলঝাড়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ দুই জন গ্রেফতার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
সাজাপ্রাপ্ত আসামী

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে।

থানা অফিসার ইন চার্জ মো. অলিউর রহমান জানান, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. মামুন ওরফে মমিনকে এএসআই মাকসুদুর রহমান বুধবার রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মামুন ঝিগাতলার ভারাটিয়া বাসিন্দা ও ধানমন্ডি থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ধানমন্ডি থানার মামলা নং-৫ (৫/৫/২০০৭) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

তিনি আরও বলেন- বিশেষ দায়রা মামলায় (২৫৬/২২) এর সিনিয়র দায়রা জজ মো. রফিকুল ইসলাম এর আদালত ২০২৩ সালের ১৯ জুন আসামী মামুনের অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। রায়ের দিন থেকেই মামুন পলাতক ছিলেন।

একই রাতে অভিযান চালিয়ে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রাম থেকে ওই গ্রামের মনু সিকদারের ছেলে তুহিন সিকদারকে (৩২) গ্রেফতার করেছে এসআই আবদুল্লাহ আল মামুন। গ্রেফতারকৃত তুহিন জিআর ৭৬/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত পালতক আসামী।

গ্রেফতারকৃত মামুন ওরফে মমিনকে বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে এবং তুহিনকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..