× Banner
সর্বশেষ
গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী

ডেস্ক

ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ঢাকায় অবস্থানরত মার্কিন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সারাদেশে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর গুলশানের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ সতর্কতা জারি করে।

এতে বলা হয়, গাজা সংঘাতের প্রতিক্রিয়ায় সোমবার (৭ এপ্রিল) ঢাকা এবং সারাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করবে এবং কেন্দ্রীয় গণবিক্ষোভে পরিণত হবে। সম্ভাব্য যানজট বৃদ্ধি এবং দূতাবাসে প্রতিবাদের উদ্দেশ্যে আন্দোলনের কারণে মার্কিন দূতাবাস এদিন বিকেলের জনসেবা সীমিত করবে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, মনে রাখতে হবে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা হলেও তা সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়ানো উচিত এবং যেকোনো বড় সমাবেশের আশপাশে চলাচলে সতর্কতা অবলম্বন করা উচিত। সেই সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা উচিত।

এছাড়াও স্থানীয় অনুষ্ঠানসহ নিজের আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করা উচিত।

এ ক্ষেত্রে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জযুক্ত মোবাইল ফোন বহনেরও পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস।


এ ক্যটাগরির আরো খবর..