× Banner
সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক

আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
জাতীয় চলচ্চিত্র দিবস

১৯৫৭ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপনের দিন আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস।  দিনটি স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদ্‌যাপন করা হয়। এর পর থেকে প্রতি বছর চলচ্চিত্র দিবস ঘিরে এফডিসি রঙিন হয়ে ওঠে।

চলচ্চিত্রাঙ্গনের বাসিন্দারা নানা আয়োজনে পালন করেন দিনটি। প্রতি বছর এ দিনে এফডিসিতে স্মরণিকা প্রকাশ, লাইভ টকশো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুলনাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ ঢাকাই সিনেমার সব সংগঠন মিলে একসঙ্গে উদ্‌যাপন করে দিনটি। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিও দিনটি উদ্‌যাপন করে।

তবে এবার রোজার কারণে প্রতি বছরের মতো দিনটি নিয়ে রকমারি তেমন কোনো আয়োজন থাকছে না। জানা গেছে, এফডিসির তত্ত্বাবধানে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবার চলচ্চিত্র দিবস পালিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..