× Banner
সর্বশেষ
জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস

ডেস্ক

টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে ২ যুবকের মৃত্যু

Kishori
হালনাগাদ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
ছাদ

টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় আব্দুল কাইয়ুম ও তারেক নামের ২ যুবকের।

বুধবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাড়র ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ছাদে এ ঘটনা ঘটে।

নিহত কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে ও তারেক কসবার বাসিন্দা।

তবে এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই ৪ যুবক টিকটক করছিল। ব্রিজের ওপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে ছিটকে ব্রিজের নিচে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকও মারা যান।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টিকটক করতে গিয়ে ওই ৪ যুবক ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..