× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

৭ বছরের শিশুকে ধর্ষন করায় মো. মতির নামে মামলা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
শিশুকে পায়ুপথে ধর্ষণ

নওগাঁর ধামইরহাটে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষকের কঠোর শাস্তির আশায় ধর্ষিতার বাবা ধর্ষক মতি মন্ডল (৪৮) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

শুক্রবার বিকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব চান্দপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পিতা আব্দুল হাকিম (২৭) বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং- ৩৬, তারিখ- ২৯/০৩/২০২৫ইং। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক মো. মতি মন্ডল পলাতক রয়েছেন।

থানার এজাহার সূত্রে জানা গেছে, ২৮ মার্চ শুক্রবার বিকালে ইসবপুর পূর্ব চান্দপুরের আব্দুল হাকিমের প্রাথমিক স্কুল পড়–য়া মেয়ে (৭) নিজ বাড়ির সামনে মেয়ে খেলাধুলা করছিল। এ সময় সু-কৌশলে ও বিভিন্ন প্রলোভনে একই এলাকার মো. মতি মন্ডল বাড়ির পার্শের এক বাগানের গতের মধ্যে নিয়ে গিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে একই এলাকার সুমাইয়া খাতুন এগিয়ে আসলে ধর্ষক ও শিশুকে দেখতে পেলে তার চিৎকারে এলাকাবাসিরা ঘটনাস্থলে এগিয়ে আসেন। এর আগেও শিশুটির সঙ্গে এমন গর্হিত কাজের চেষ্টা করেছেন অভিযুক্ত মো. মতি মন্ডল।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, এ ঘটনায় পিতার অভিযোগের প্রেক্ষিতে ধামইরহাট থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং শিশুটির চিকিৎসা ও পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থানা পুলিশ ধর্ষক আসামিকে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে।


এ ক্যটাগরির আরো খবর..