× Banner
সর্বশেষ
মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল কোটালীপাড়ায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাত আটক লক্ষ্মীপুরে বাগানের নিচে গোপন বাংকার, চলত মাদকের রমরমা কারবার কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪

পিআইডি

শিল্প সেক্টরের শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে -শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
পাওনাদি পরিশোধের ব্যবস্থা

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্প সেক্টরের শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপদেষ্টা আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে শ্রমিকদের বেতন বোনাসসহ যাবতীয় পাওনাদি পরিশোধে  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগের বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

উপদেষ্টা জানান, পূর্ববর্তী শ্রম পরিস্থিতি পর্যালোচনা এবং শিল্প সেক্টরের শ্রমিকগণের বেতন বোনাস পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিম্নবর্ণিত কার্যক্রমসমূহ সম্পাদন করেছে।

১। রোয়ার ফ্যাশন নামক প্রতিষ্ঠানের অনুকূলে তাদের শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে পাওনাদি পরিশোধের জন্য  ইতোমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আপৎকালীন হিসাব হতে ১ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দেওয়া হয়েছে। তবে এ উদ্যোগ অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য প্রসারিত করা যাবে না। এ দায় মূলত মালিকের কিন্তু মালিক পলাতক। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির মালিক  পলাতক আছে। তার বিরুদ্ধে  হুলিয়া জারি করা হচ্ছে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ইন্টারপোল এর মাধ্যমে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শ্রম অসন্তোষ নিরসন বিষয়ে ২৫ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী TNZ গ্রুপের Apparels Eco Ltd গাড়ি বিক্রয় করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছে।”

১ কোটি ৫ লাখ টাকার মধ্যে অর্জিত ছুটি বাবদ TNZ গ্রুপের শ্রমিকদের ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে এবং TNZ  গ্রুপের Apparels Eco Ltd এর শ্রমিকদের জানুয়ারির  বেতন বাবদ ৭৬ লাখ টাকা শ্রমিকদের দেওয়া হয়েছে।

৩। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মাহমুদ গ্রুপের ২টি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতাদি পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদের নগদ সহায়তা বাবদ ১১ কোটি টাকা ছাড় করা হয়েছে।

৪।  স্টাইলক্রাফট এন্ড ইয়াংওয়ান বিডি লি. এর শ্রমিকদের বেতন ভাতাদি পরিশোধের জন্য  মালিক ও শ্রমিকদের নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আজ সভা হয়েছে। সভায় শ্রমিকদের পাওনাদি পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..